১৮ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার ১ বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত । দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান খোকোর মাগফেরাত, চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, গুম হওয়া নেতা ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসারসহ নেতৃবৃন্দকে ফিরে পাওয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
বুধবার (১৮ অক্টোবর) আয়োজিত এ দোয়া মাহফিল শেষে দরগা প্রাঙ্গণে গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
এদিন একটি সংক্ষিপ্ত পথ সভাও করে তারা । পথসভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এমদাদ হোসেন চৌধুরী । আরও বক্তব্য পেশ করেন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপিনেতা মুফতি নেহাল উদ্দিন, এনামুল কুদ্দুস চৌধুরী, আব্দুল মজিদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফছর খান, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুফতি মুন্না, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদিপ জ্যোতি এশ, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মমিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খাঁন সজিব, সদস্য বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, মিবাহ আহমদ জেহিন, মহানগর কৃষকদল সদস্য শামীম আহমদ, দুলাল আহমদ, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, বিমল দেবনাথ, রায়হান আহমদ, রায়হান উদ্দিন রাজু, মো. সামাদ হোসেন, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভির, গোলাম মোস্তফা, নুরুল হক মাছুম, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, হোসেন খান ইমাদ, সোবহান আজাদ, আব্দুস সালাম, মো. সালাউদ্দিন, কাউছার আহমদ রকি প্রমুখ ।
এএস // প্রেবি // আতারা