১৫ এপ্রিল ২০২২


সুনামগঞ্জে বাস উল্টে পথচারী নিহত নিহত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ওয়াসিম দাস (৩০) নামে এক পথচারীর নির্মম মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ওয়াসিম জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে শহরের মল্লিকপুর এলাকার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নীলাদ্রি পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার জন্য স্টার্ট দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তিন পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম দাসকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাসচাপায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন