২৫ ফেব্রুয়ারি ২০১৯


গোলাপগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন যাত্রী। নিহত ব্যক্তির নাম সুমন আহমদ (২৬)। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের ছবির উদ্দিনের ছেলে।

সোমবার দুপুর ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নুরজাহান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের ফারুক আলীর ছেলে জাবেদ আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরীস্থ নুরজাহান সিএনজি পাম্পের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন সিএনজিতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে একজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন