৩ মার্চ ২০২৩


মোগলাবাজারে হাফেজ নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন তৈয়ব কামাল গ্রামে সংঘর্ষ হয়েছে। গ্রামের পীরবাড়ী জামে মসজিদে রমজানের খতম তারাবি’র হাফেজ নিয়োগকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদসূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টায় দিকে মসজিদে তারাবি নামেজের হাফেজ নিয়োগকে কেন্দ্র করে তৈয়ব কামাল গ্রামের কুতুব উদ্দিন ছেলে সাইফুদ্দিনের সাথে একই এলাকর গোলাম কিবরিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রায় ১০ জন আহত হন।

গুরুতর আহত গোলাম কিবরিয়া (৪৫), সহিদ সিকদার (৫০), তানিম সিকদার(২২), বাদল সিকদার (২৪)-কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গোলাম কিবরিয়ার (৪৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন