১ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামের যুবক খুন হয়েছেন। সোমবার (৩১ জুলাই) নগরীর লাক্কাতুড়া বাগানের ‘সবুজ সংঘ’ গলিতে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়ারপুর গ্রামের জিতু মিয়ার পুত্র। তিনি সিলেট নগরীর কুয়ারপাড়ের সিকান্দার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
ফটনার তদন্তে কাজ করছে সিআইডি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
এরআগে সোমবার (৩১ জুলাই) সকাল ৮টায় নগরীর লাক্কাতুড়া বাগানের ‘সবুজ সংঘ’ গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন ঐ যুবক। নিহত যুবক কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন।
এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। ইতোমধ্যে সংস্থাটি অপরাধ সংগঠিত স্থান পরির্দশন করেছে। যুবকের শরীরে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আহমদ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে সিআইডি কাজ করছে। মঙ্গলবার বিকেলে নিহতের গ্রামের বাড়িতে (কিশোরগঞ্জ অষ্টগ্রাম) দাফন হয়। এর পরপরই পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের কারা হবে।