১২ ফেব্রুয়ারি ২০১৯

শহীদুর রহমান জুয়েল : নগরীর টিলাগড় হতে আম্বরখানা যাওয়ার পথে এমসি কলেজের পেছনের গেইটের সামনে মেইন রোডে রাস্তার মাঝেই বিপদজনক ভাবে এই বিদ্যুতের খুটি দাঁড়িয়ে তার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।
দুইটি বিদ্যুতের খুটি রয়েছে এ রাস্তায় একটি কৃষি ভার্সিটির গেইটের সামনে আরেকটি আমানুল্লাহ কনভেনশন হলের সামনে। এই রোডে বড় গাড়ি থেকে শুরু করে সব ধরণের যানবাহন চলে সব সময় যে কোন সময় হতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
বর্তমান সময়টা সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইচবুকে সোমবার ১১ই ফেব্রুয়ারি এই ছবি ভাইরাল হয়ে পড়ে।
উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর সভাপতি সজিবুর রহমান রুবেল বলেন, সিলেট নগরীর উন্নয়নে সন্তুষ্ট থাকলেও খাম্বা সৃষ্ট দূর্ভোগে ক্ষুব্ধ।
তিনি আশা করেন যে, যথাযথ কর্তৃপক্ষ সুন্দর নগর গড়ার প্রয়াসে খুব তাড়াতাড়ি রাস্তারোধক এসব খাম্বা অপসারিত করবেন যে কোন সময় হতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
এ বিষয়ে কথা বলতে চাইলে মেয়র আরিফের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।