১০ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : গুরুতর অসুস্থ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার এম.এ সালাম।
রোববার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে জেলা বিএনপির সভাপতিকে দেখতে চান তার তিনি।
এসময় তিনি জেলা বিএনপির সভাপতির শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
এদিকে, জেলা বিএনপির সভাপতিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকা ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা বিএনপির সভাপতির সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।