১ জানুয়ারি ২০২৩


ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় স্বাগত ২০২৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বহুমাত্রিক চ্যালেঞ্জ সামনে রেখে ২০২৩ সালের নতুন সূর্যকে স্বাগত জানালো বাংলাদেশ। স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। যদিও করোনা মহামারি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষত চিহ্ন শুধু বাংলাদেশই নয়, বয়ে বেড়াচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণও বলছে, ২০২৩ সালে অর্থনৈতিক সংকট আরও প্রকট হতে পারে। কোনো কোনো দেশে নেমে আসতে পারে দুর্ভিক্ষ। এমন অশনি সংকেতের পরও শত প্রচেষ্টায়ও ঘুরে দাঁড়াচ্ছে না অর্থনীতি।

আর এমন সংকটময় সময়ের আশঙ্কা নিয়ে আসা নতুন বছরের এই নতুন সূর্যকে গতকাল রাত ১২টা ১ মিনিটে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে একটাই প্রার্থনা, সকল শঙ্কা উড়িয়ে ২০২৩ সালের এই নতুন সূর্যের আলোয় ঘুচে যাক দুর্ভিক্ষ মহামারির শঙ্কা, ঘুরে দাঁড়াক অর্থনীতির চাকা, আগের চেয়েও দুরন্ত দুর্বার গতিতে। তবে নতুন বছরজুড়ে শুধু শঙ্কা নয়, আছে প্রাপ্তির আশা-সম্ভাবনা।

শেয়ার করুন