৬ ফেব্রুয়ারি ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র ও ভিক্ষুকদের মধ্যে শুকনা খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র ও ভিক্ষুকদের প্রতিজনের মধ্যে ১০ ধরণের খাদ্যসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সাংবাদিক মো. কয়েছ মিয়া প্রমুখ।