৪ ডিসেম্বর ২০২৩


সুনামগঞ্জে ৫টি আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সুনামগঞ্জে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে মনোনয়নপত্র বাতিল হয়েছে। ৯ জন প্রার্থীর মধ্যে ৫জন স্বতন্ত্র এবং ৪জন দলীয় প্রার্থী আছেন।

সুনামগঞ্জ-২ আসনে ৩জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, মো. শামসুল হক চৌধুরী ও ঋতেশ রঞ্জন দেব।

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সুনামগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল হয়েছে।

সুনামগঞ্জ -৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের আবদুর জলিল ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সাচ্চু মিয়ার।

শেয়ার করুন