৮ মে ২০২৩


গোয়াইনঘাটে এডিপির ৫ প্রকল্পের উদ্বোধন

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট : গোয়াইনঘাটে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ( এডিপি) এর আওতায় সোমবার ৮ মে সকাল ১১টায়( ২০২২-২৩ অর্থ বছরের) পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের ৫টি প্রকল্প উদ্ধোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।

প্রকল্পসমুহ হচ্ছে, রাধানগর বজার মেইন রোড হতে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা ইটসলিংকরণ (বরাদ্দকৃত অর্থ-৩,০০,০০০/-)। রাধানগর বাজার মসজিদ রাস্তা আরসিসিকরণ (বরাদ্দকৃত অর্থ-২,০০,০০০), চৈলাখেল ৯ম খন্ড রিয়াজ উদ্দিনের বাড়ি হতে মদনের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই (বরাদ্দকৃত অর্থ-১,০০,০০০), কৈ- কান্দিরপার নূরুল হকের বাড়ি হতে মুক্তিযোদ্ধা নুর মিয়ার বাড়ির নিকটস্থ রাস্তা ইটসলিংকরণ (বরাদ্দকৃত অর্থ ৩,০০,০০০), ও পশ্চিম কালীনগর মসজিদ হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা ইটসলিংকরণ (বরাদ্দকৃত অর্থ-৩,০০,০০০)। এসময় উপস্থিত ছিলেন, পূর্বজাফলং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন,ইউপি সদস্যবৃন্দসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন