১৩ ফেব্রুয়ারি ২০১৯


কুলাউড়া রেলওয়ে কলোনির বেহাল অবস্থা

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া রেলওয়ে কলোনিগুলিতে দুর্গন্ধ ও ময়লা আবর্জনায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ড্রেনের পচা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে কলোনির বাসিন্দাদের।

জানা যায়, কলোনির ড্রেন গুলিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেনের পচা দুগন্ধযুক্ত পানি এলাকার পরিবেশ দূষিত করছে। কলোনি বাসিন্দাদের আবর্জনা ফেলার কোন নির্ধারিত স্থান না থাকায় যেখানে সেখানে আর্বজনা ফেলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলে কলোনির রাস্তায় এক হাটু পানি জমে যায়। এই পানি দীর্ঘস্থায়ী হওয়ায় জনদুর্ভোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

অপরিচ্ছন্ন থাকার ফলে কলোনির মধ্য দিয়ে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। এ ব্যাপারে স্টেশনের স্যানিটেশন বিভাগের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে কলোনির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকোশলী (কার্য) মোঃ জুয়েল হোসাইন জানান, রেলওয়ের কলোনী এলাকার আবর্জনা অপসারণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

পৌর মেয়র আলহাজ শফি আলম ইউনুছ জানান, রেল কলোনীর মধ্য দিয়ে গাড়ী প্রবেশের কোন ব্যবস্থা না থাকায় আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। তাছাড়া রেল কলোনীর আবর্জনা ফেলার নির্ধারিত কোন স্থান নেই। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন