৫ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসকের কার্যলয়ে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ২ টা পর্যন্ত সিলেটে এনএসডিএস সংশোধন ও হালনাগাদকরন সংক্রান্ত বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এনএসডিএস ইমপ্লিমেন্টশন সাপোর্ট প্রজেক্ট এর আওতায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে গুণগত উপাত্ত ব্যবস্থাপনা এবং টেকসই, পরিসংখ্যান প্রণয়নের লক্ষ্যকে সামনে রেখে সঠিক, সময়োপযোগী ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে তুলে ধরা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেন্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিপিএম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে এনএসডিএস সংশোধন ও হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক (বিবিএস) মোঃ দিলদার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল ইসলাম।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে নিয়মিত মান সম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নে কাজ করে যাচ্ছে। সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত। আর সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, এসডিজির ইন্ডিকেটরসমূহ ও পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্লান বাস্তবায়ন ও পরিবীক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কে তথ্য-উপাত্ত সরবরাহে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। বিদ্যমান এনএসডিএস সংশোধন ও হালনাগাদ এই দায়িত্বকে আরও বেগবান করবে।
এছাড়া ওয়ার্কশপে সিলেট বিভাগের মাঠ পর্যায়ের সকল সংস্থা প্রধান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালক, এনএসডিএস টিম এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন ।
মতামতকারী বক্তারা বলেন – গত কয়েক বছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সরবরাহ করা তথ্য উপাত্ত অনেক এগিয়েছে পাশাপাশি নতুনত্ব নিয়ে পরিসংখ্যানের মান ও ব্যুরো প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে । তবে এত কিছুর পরও বাংলাদেশ পরিসংখ্যান গত কিছু দুর্বলতা আছে । সেই দুর্বলতাগুলো চিহিৃত করে শক্ত নীতি কৌশল গ্রহনের সুপারিশ করেন তারা । এছাড়া দেশের গুরুত্বপুর্ন এ বিভাগটিকে প্রমানভিত্তিক , বাস্তব সম্মত ও সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহনের জন্য আরো পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বক্তারা।
সমাপনি বক্তব্য দেন পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের মহাপরিচালক মহাপরিচালক মোঃ মতিয়ার রহমান। তিনি ওয়ার্কশপে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন সরকারের ধারাবাহিক উন্নয়নের হাল চিত্র এগিয়ে নিতে পরিসংখ্যান ব্যুরো নিরলসভাবে কাজ করে যাচ্ছে । দেশ যখন স্বল্পন্নোত দেশ থেকে উন্নত দেশের তালিকায় প্রবেশের চেষ্টা করছে তখন ভবিষ্যত পরিকল্পনা প্রনয়নে নতুন নতুন তথ্য ও উপাত্তের পাশাপাশি সঠিক ও মানসম্পন্ন পরিসংখ্যান নিয়ে কাজ করছে তার প্র্রতিষ্ঠান । সেই সাথে সরকারও অধিকতর গুরুত্ব দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।