৩০ জুলাই ২০২০


দোয়ারা বাজারে দীনেশ চক্রবর্তীর ত্রাণ বিতরণ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় বন্যার্তদের হাতে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
 
মান্নারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামপুর, করিমপুর, ইসলামপুর, বাদেরামপুর, পিরোজপুর, আইমাগাঁও এর দুই শতাধিক বন্যার্তদের মাজে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন সমাজ সেবক মাষ্টার দীনেশ চক্রবর্তী (দোলু) ।
 
বুধবার (২৯ জুলাই) দুপুরে বন্যার্তদের হাতে এসব খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন মাষ্টার দীনেশ চক্রবর্তীর বড় ছেলে দিলীপ চক্রবর্তী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
দিলীপ চক্রবর্তী বলেন আমার বাবা দীনেশ চক্রবর্তী উনার সাধ্যমতো বন্যার্তদের পাশে ধারাতে চেষ্টা করে যাচ্ছেন।এবং ভবিষ্যতেও গরীব অসহায় মানুষদের পাশে থাকবেন।

শেয়ার করুন