৩০ জানুয়ারি ২০১৯


দক্ষিণ সুরমায় গাঁজাসহ আটক ৪

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমায় গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- নগরীর শেখঘাট কুয়ার পাড়ের মৃত আজিদ আলীর ছেলে জাহেদ (৩৫), সোনাতলা ঝর্ণারপাড় এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে ঘয়েজ (১৮), দক্ষিণ সুরমা চান্দাই বনটিলা এলাকার রফিক মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২১) এবং তেলীরাই এলাকার সুভাস মল্লিকের ছেলে উজ্জল মল্লিক (১৮)।

মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টায় এসএমপির দক্ষিণ সুরমা থানার ভার্থখোলা এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। অভিযানে ভার্থখোলা কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৩০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন