২৫ মার্চ ২০২৩


বালাগঞ্জে রাতের আঁধারে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডির নৌকা লাগিয়ে রাতে ও দিনে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস।

জানা যায়, বালাগঞ্জ উপজেলা বাটি থেকে পূর্বপৈলনপুর ইউনিয়ন থেকে বালুভর্তি নৌকা বালাগঞ্জ সদর ইউনিয়নের মাছবাজারে আনা হয়। পরে শনিবার ভোররাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু তুললেও পরের নৌকা উত্তোলন করতে গিয়ে দুষ্কৃতকারীদের আটক করে স্থানীয় জনসাধারণের সামনে স্টিল নৌকায় থাকা আকাশ মাহমুদ (২১) একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, নিয়ম বহির্ভূতভাবে বালাগঞ্জের সীমানা থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং বালুক্রয়ের রশিদ না দেখাতে পাড়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ, গত রাতে তাদেরকে বালু তুলতে নিষেধ করা সত্ত্বেও আজ দুপুরে নিষেধ অমান্য করে বালু তুলার কাজ চালিয়ে যায়।
গতকিছুদিন পুর্বে আশপাশের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে বালাগঞ্জের শতবর্ষী মসজিদের অজুখানার হাউজ ও পুরাতন থানা ধসে পড়ে যায়।

শেয়ার করুন