২০ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও তার নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন। বলা হয়ে থাকে সিলেটের এই আসন (সিলেট-১) জিতলে সেই দল জেতে। আর আমরা জানি, যখন নৌকা জয়ী হয় তখন দেশ ও দেশের ১৮ কোটি মানুষ জয়ী হয়।
বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাজেই এই সিলেটবাসী নৌকাকে এই সিলেটে জয়ী করার মধ্য দিয়ে সারা বাংলাদেশকে জয়ী করবেন এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।