২১ জানুয়ারি ২০১৯

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলা মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
এর আগে গত ২৫ নভেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নস্থ অফিসবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে গত ১০ জানুয়ারি আদালতের নির্দেশে একাধিক মামলার জামিন নিয়ে তিনি মুক্তি পান।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।