৭ জানুয়ারি ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
শনিবার সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের নদীর তীরে দেখার হাওরের পিআইসির কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, দোয়ারাবাজার উপজেলার দায়িত্বে থাকা (পাউবো) এর উপ-সহকারি প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মহসিন আলী, দোয়ারাবাজার উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুনসুর আলী, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ প্রমূখ।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, হাওরে নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।