১৭ জানুয়ারি ২০১৯


রিকশাচালক হত্যার ঘটনায় মুল আসামী গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় রিকশাচালক সেবুল মিয়া ওরফে রাজা (৩৫) হত্যার ঘটনায় মুল আসামী সোহেল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল মিয়া পিরিজপুর চকেরবাজার এলাকায় আইন উল্লাহর ছেলে।

বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, রিকশাচালক সেবুল মিয়া হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বোন খয়রুন বেগম বাদী হয়ে সোহেল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সোহেল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার পিরিজপুর চকেরবাজার এলাকায় সোহেলের কাঠের রুলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সেবুল। নিহত সেবুল মিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আকিলপুর গ্রামের করম আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় রিকশার গ্যারেজে বসবাস করতেন।

শেয়ার করুন