২৮ এপ্রিল ২০২২


অটোরিক্সাকে চাপায় দিল নগর এক্সপ্রেস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ‘নগর এক্সপ্রেস’ এর চাপায় দুদু মিয়া (২০) নামে এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। আহত দুদু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সকাল১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ছালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট-ভোলাগঞ্জ সড়কের ছালিয়া এলাকায় মদিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে নগর এক্সপ্রেস পরিবহনের একটি বাসের (সিলেট মেট্রো-জ ১১-০০১১) সঙ্গে রেজিস্ট্রোশনবিহীন একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এঘটনায় অটোরিকশা চালক দুদু মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন।

এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন