১৫ আগস্ট ২০২১


হবিগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

রোববার বিজিবির বিভিন্ন ক্যাম্পে ২০০ জন অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন, বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) সামিউন্নবী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবির সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন চৌধুরী, সুবেদার মেজর গোলাম কিবরিয়া, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, দৈনিক বিজয়ের প্রতিধ্বীর সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, হবিগঞ্জ জেলা রিপোর্টার’স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম ও সাংবাদিক আব্দুল জাহির।

শেয়ার করুন