১৮ জুলাই ২০২৩
অমৃতজ্যোতি,মধ্যনগর(সু)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাৱ দশটি বেসরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করনের লক্ষে একদফা এক দাবিতে শিক্ষকগণ পাঠদান কর্মবিরতি জানিয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমবায় সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের সাথে তাল মিলিয়ে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় সহ আরো নয়টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নেয়।
মঙ্গলবার কর্মদিবসের মধ্যদিয়ে কর্মসূচির আজ দ্বিতীয় দিন।অংশ নেন কর্তব্যরত শিক্ষক শ্রেণীর লোকজন।মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে, ক্লাস বর্জন করে।এবং এক দফা এক দাবির কর্মসূচী চলছে।
পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।