১ জানুয়ারি ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত বালাগজ্ঞ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের জানাজায় মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবা সকাল ১১টায় তার নিজ এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক পুলিশ মোতায়ে করা হয় এলাকায়।
উপজেলার গহরপুর নলজুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর ভাই আসকির আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তার লাশ বুঝে নেন স্বজনরা। নিহত সোহেল ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে।