১৪ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাচালানীকে আটক করেছে। রোববার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার সিলেট-জকিগন্জ সড়কের সাতবাক বাংলাবাজার থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এসময় তাদের সঙ্গীয় অপর ২ চোরাচালানী পালিয়ে যায়।
চোরাচালানী কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করে পুলিশ। আটককৃতরা হচ্ছে সিলেটের জকিগন্জ থানার পরচক গ্রামের মৃত জিরা মিয়ার পুত্র মোঃ কাউছার আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের বাহার উদ্দনের পুত্র পারভেজ আহমদ (৩৫)।
এ বিষয়ে এসআই মুহাম্মদ নঈম উদ্দিন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। যা কানাইঘাট থানার মামলা নং-১৬(৮)২৩।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তেগীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হযেছে।