২৬ ডিসেম্বর ২০১৮


এখনো জোটের ‘সমর্থন’ পাইনি : মুনতাসির আলী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনে বিএনপির নেতৃত্বাধিন ২৩ দলীয় জোটের সমর্থন নিতে জোর তৎপরতা চালাচ্ছেন এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও যুগ্ন-মহাসচিব মুনতাসির আলী। তবে তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন সমর্থন পাননি।

খেলাফত মজলিসের এই প্রার্থী আজকের সিলেটকে বলেন, আমাদের দলের প্রধান আমীরে মজলিস ২৩ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের সাথে সাক্ষাত করে জোটের সমর্থন চেয়েছেন। তিনি আমীরে মজলিসকে বলেছেন, ‘আপনারা মাঠে কাজ করুন। আমাদের সমর্থন আছে। আনুষ্ঠানিক সমর্থন দুই একদিনের মধ্যে দেয়া হবে।’

এর আগে বুধবার সকাল থেকেই এই আসনে ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সমর্থন পেয়েছেন বলে দলটির নেতাকর্মীরা প্রচার করছিলেন। এনিয়ে আসনটিতে জোট ও ফ্রন্টের সমর্থন নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। কারন ইতিমধ্যে এই আসনে গণফোরাম প্রার্থী মুকাব্বির খানকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম আজকের সিলেটকে বলেন, এই আসনটিতে ইলিয়াসপত্নীর মনোনয়ন বাতিল হওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরাম প্রার্থী মুকাব্বির খানকে সমর্থন দেয়া হয়েছে।

শেয়ার করুন