৩ জুলাই ২০২৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের ডাকবাংলা সেতু দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় এক জরুরি সভায় এমন তথ্য জানানো হয়।
উক্ত সভায় উপস্তিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক অমিত দেব, জুয়েল আহমদ, ইজিবাইক (টমটম) মালিক সমিতির সভাপতি গোলজার আহমদ।
সভায় জানানো হয়, নলজুর নদীর দু’টি সেতু নিয়ে উদ্ধুদ্ধ পরিস্থিতির’তে মঙ্গলবার থেকে ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজ মঙ্গলবার থেকে শুরু হবে।