২৫ ডিসেম্বর ২০১৮


বাবার স্বপ্ন পূরণে সুযোগ দিন : রেজা কিবরিয়া

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলছেন, বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, তাহলে ৫ বছর যে উন্নয়ন করবো আগামী ৫০ বৎসর আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না।

মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেল হাজতে ডুকেছিলেন। এখন আর উনি হাটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সাথে সাথে তিনি মুক্তি পাবেন।

রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

এসময় বিএনপি ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন