১৮ জানুয়ারি ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার রাস্তার পাশের খালের পানিতে পড়ে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭জন। নিহত একজন কারের ড্রাইভার সুজন মিয়া (২৮)।
মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার উপজেলার পাঁচগাও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় ঘটনাস্থলেই কারের ড্রাইভার মারা যান।
শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১জন নিহত ও ৭জন যাত্রী আহত হয়েছেন।