৭ জুলাই ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে আল-আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আল-আমিন কাচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে এবং পেশায় ট্রাক্টরে বালু উঠানো ও নামানোর কাজ করতেন।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কচুয়া গ্রাম থেকে ট্রাক্টরে বালু বহন করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আহত হন আল-আমিন। পরে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।