১১ ডিসেম্বর ২০১৮


হবিগঞ্জে কটন মিলে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন মিলে আগুন লেগে তুলা ও ‍সুতার গুদাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াপাড়া এলাকার ওই সুতার কলে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার গুদামে থাকা সুতা ও তুলা ভোরের দিকেও ধিকি ধিকি জ্বলছিল।

তারা বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কারখানায় আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

শেয়ার করুন