১৮ মার্চ ২০২৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে বালি বোঝাই একটি ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপার নিহত হয়েছেন। নিহত কাওসার (২০) জৈন্তাপুর থানার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার কটালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের জয়নাল মিয়ার পুত্র চালক মিজান মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। ট্রাকটির রেজিষ্ট্রেশন ঢাকা মেট্রো-ট- ২২-৮৬৯৪।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালি বোঝাই ফেঞ্চুগঞ্জগামী ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও সহকারী চাকা সারানোর চেষ্টা করেন। তখন দুইটা চাকার একটি আচমকা ফেটে উড়ে যায়। চাকার আঘাতে চালক ও সহকারী ছিটকে গিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলপারের মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।