২০ সেপ্টেম্বর ২০২৩


সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ (ডি.এন) উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়হলরুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা সমীর কান্তি দেব, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক একরামুল হক, মাওলানা ফয়জুল আলম, তুলসি দাস, জাকির হোসেন মোল্লা, গোবিন্দ চক্রবর্তী, অর্পিতা দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন , অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গোলজার আহমদ চৌধুরী, মো. শহীদুল্লাহ, মো. রহমত আলী, প্রয়াত গোপাল চন্দ্র দেবনাথের পক্ষে তার ছেলে পল্লব চন্দ্র দেবনাথ। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক জাকির হোসেন।এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য পেশ করেন, দশম শ্রেণির ছাত্রী সুপর্ণা দে, সৈয়দা মাহবুবা বেগম, অষ্ঠম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সিরাজুল হক। পরে প্রয়াত শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ শ্রদ্ধাজলি পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকবৃন্দকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্র্যাস্ট প্রদান করা হয়। পরে নতুন জামা পরিধান করে রাজকীয়ভাবে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মূল সড়ক পর্যন্ত গার্ড দিয়ে ফুল ছিটিয়ে বিদায় জানায় তাদেরকে।

এএস // আতারা

শেয়ার করুন