১০ ডিসেম্বর ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নাশকতার মামলায় ২জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলে- সদর ইউনিয়নের চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরী (৪০), ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে (৪০) ও বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে (৪০)।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল ফজলুল হক শিবলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ মামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরীকে উপজেলার হিলালপুর থেকে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে সদর ইউনিয়ন থেকে গ্রেপ্তারের পর বেলা ১২টার দিকে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।