১৭ নভেম্বর ২০২২
মোঃ ফারুক মিয়া: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার। সিলেট মহানগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে দুপুরে এ সমাবেশ শুরু হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায় মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। উৎসবের আমেজ আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে মাঠ জনসমুদ্রে পরিণত হবে গণসমাবেশ।
আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদিন রুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ন মহাসচিব ও সাবেক মন্ত্রী এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে ড. আব্দুল মঈন খান, বলেন বিএনপির এই গণসমাবেশ মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমরা আশা করছি শনিবার অবরোধ উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হবে আলিয়া মাদরাসাসহ সিলেট নগর। মানুষ পায়ে হেঁটে গণসমাবেশে অংশগ্রহণ করে এই অবৈধ সরকারকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।
সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা ইতিমধ্যে আলিয়া মাদরাসা মাঠে অবস্থান করছেন। আলিয়া মাদরাসা মাঠ স্লোগানে আর নেতাকর্মীদের প্রচার প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের জন্য রান্না করা হচ্ছে খাবার এছাড়া রাতে অবস্থান করার জন্য এবং রাত্রি যাপনের জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে। অনেক নেতা কর্মীরা মনে করছেন, শুক্রবারেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আজ সন্ধ্যা থেকেই দফায় দফায় মিছিলে প্রকম্পিত হচ্ছে আলিয়া মাদরাসার মাঠ, উৎসবের আমেজ বিরাজ করছে পুরো আলিয়া মাদরাসা মাঠ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের এই গণ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। অবরোধ দিয়ে মানুষের জনসমাগম ঠেকানো যাবে না পায়ে হেঁটে মানুষ গণসমাবেশে অংশগ্রহণ করবে। এর আগে কখনো সিলেটে এত বড় গণসমাবেশ কখনো হয়নি। ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম হবে সিলেটের গণসমাবেশে।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, গত ১৩ বছর ধরে অন্যায় অপপ্রচার গুম, খুন, হত্যা, সহ সাধারণ মানুষ অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন, আরও বলেন দেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতার সংকট।
কেন্দ্রীয় নেতাদের পদচারণায় মুখরিত সমাবেশ স্থল, করা হয়েছে জেলা উপজেলা নেতাকর্মীদের জন্য অস্থায়ী ক্যাম্প, মাঠের চারপাশে ফেস্টুন ব্যানারে চেয়ে গেছে। বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলের নেতাকর্মীদের পদচারণা স্লোগানে মুখরিত আলিয়া মাদরাসার মাঠ। সিলেট নগরী যেন বিএনপি নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ।
অন্য দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ সিলেটের চৌহাট্রা পয়েন্ট থেকে মোটর সাইকেলে করে শান্তিপূর্ণ শোডাউন করেছেন। তবে ছাত্রলীগের এই মিছিল ও বিএনপির গণসমাবেশের কারণে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।