১৫ জুন ২০২৩


সুনামগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া জেলেরা হলেন- দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২) ও ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী।

বৃহস্পতিবার সকালে তাদের নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।

দোয়ারাবাজার থানা পুলিশের ওসি দেব দুলাল ধর জানান, সকালে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। তাদের শরীরের পোড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

শেয়ার করুন