১২ অক্টোবর ২০১৮


হবিগঞ্জের পদ্মবিলে দর্শণার্থীদের ভীড়

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে এবার প্রাকৃতিক সৌন্দর্য পদ্মবিলের সন্ধান পাওয়া গেছে। পদ্মবিলের পদ্মফুল ও প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ করার জন্য প্রতিদিন শত শত দর্শণার্থী ভীড় করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল এখন পদ্মবিলে।

পদ্মফুল দেখতে আসার লোকজন জানিয়েছেন বিলের পদ্মফুল গুলো সংরক্ষনের ব্যবস্থা করলে ভবিষ্যতে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেখা যাবে স্থানটিকে। অনেকে আবার পদ্মবিলে এসে সেলফি ও ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। আর এতে করে অতি সহজেই এর প্রচারণা ছড়িয়ে পড়ছে চারদিকে।

জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার পুকুড়া ইউনিয়নের মুড়ারআব্দা হাওরে ১০ একক জায়গার উপর প্রাকৃতিক সৌন্দর্য পদ্মবিলের সন্ধান পাওয়া গেছে। হাওরে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে স্কুলের কলেজের শিক্ষার্থীসহ দর্শনার্থীরা ছুটে আসেন পদ্মবিলে। একমাত্র নৌকার মাধ্যমে পদ্মবিলে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য্য। দিন দিন দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। প্রতিদিন দর্শনার্থীরা ভীড় করছে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার জন্য। পদ্মবিলে পদ্মফুল ছাড়াও হাওরের প্রাকৃতিক দূশ্য উপভোগ করতে আসছেন লোকজন।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের শিক্ষার্থী রুবিনা আক্তার বলেন, হাওরে পদ্মবিলে কথা ফেসবুকে দেখেছি আজ বাস্তবে আসতে পেরে ভাল লেগেছে। তিনি বলেন, এখানে না আসলে বুঝার উপায় নেই কত সুন্দর পদ্মবিল। পদ্মফুল দেখতে পেয়ে আমি আনন্দিত।

একই কলেজের অপর শিক্ষার্থী শেফা আক্তার বলেন, সাধারনত কোন হাওরে পদ্মফুল দেখতে পাওয়া যায়নি। এখানে এসে পদ্মফুল দেখতে পেয়ে আমি উচ্চাসিত। তিনি বলেন, এখানে ঘুরতে এসে অনেক আনন্দ করেছি ভাল সময় কাটিয়ে বন্ধুবান্ধবরা মিলে। যারা এখানে আসছেন না তাদেরকে আসার আমন্ত্রন জানাই।

হবিগঞ্জ শহরের বাসিন্দা রাইসা রাজরানী বলেন নৌকা যোগে হাওরে পদ্মফুল দেখতে আাসা অনেক এক্সসাইটিং। পরিবারের সাথে এখানে এসে সময় কাটাতে অনেক ভাল লেগেছে।

ব্যবসায়ী রোটারিয়ান এমকে সোহাদ বলেন, ব্যবসার কারনে অনেক সময় হাওরে আসা হয়নি। তবে এখানে পরিবার পরিজন নিয়ে এসে অনেক প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করলাম। হাওরে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে খুবই মনোমুগ্ধকর।

শহরের হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার জানান, অনেক দিনের চিন্তা ছিল হাওরে ঘুরতে যাওয়া। এখানে পদ্মবিলে এসে পদ্মফুল দেখতে পেয়ে অনেক ভাল লাগছে। বান্ধবীদের নিয়ে পদ্মবিলে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্র্য্য উপভোগ করেছি। পরিবার নিয়ে আসলে আরো ভাল সময় কাটাতাম।

ইকবাল আহমেদ নামে এক দর্শনার্থী অভিযোগ করে জানান, পদ্মবিলে ঘুরতে এসে এখান থেকে অনেকেই পদ্মফুল ছিড়ে নিয়ে যায় এতে করে পদ্মবিলের সৌন্দর্য্য হারাচ্ছে। প্রশাসন পদ্মবিলটি সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করলে ভবিষ্যতে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

এদিকে, জেলা প্রশাসন সম্প্রতি পদ্মবিলটি ঘুরে এসে জানিয়েছেন পদ্মবিলটি রক্ষার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। আর তাহলে ভবিষতে এ বিলটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন সম্প্রতি জেলা প্রশাসক পদ্মবিলটি ঘুরে দেখে বিলটি সংরক্ষনের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এলাকাবাসিকে আশস্থ করেছেন। তিনি বলেন এ জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানিয়েছেন, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার জন্য জেলা প্রশাসন পদ্মবিলটি সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে। বিলের জমির মালিকদের অন্যত্র জমি দিয়ে পদ্মবিলটি সংরক্ষন করা হবে।

শেয়ার করুন