৭ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : ইউপি নির্বাচনের সপ্তম ধাপে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ইউপি নির্বাচনের সপ্তম ধাপে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।