২১ জুন ২০২২


ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার। দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতিমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এসময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ভোগবিলাসের রাজনীতি করে না। ত্যাগ তিতিক্ষার জন্য রাজনীতি করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে উঠে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার আব্দুল লতিফ-জুলেখা বালিকা বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গদের খোঁজ খবর নেন। বিজিবি’র একটি টিম সেখানে চিকিৎসা সহায়তা দিচ্ছিলেন। মন্ত্রী এ সময় বিজিবি’র দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলাপ করেন এবং তাদেরকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ‌।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদে, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, এখলাছুর রহমান, আলা উদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ,দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন