৭ অক্টোবর ২০১৮


হবিগঞ্জে চলছে মা ইলিশ বিক্রি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নিষেধাজ্ঞা আমান্য করে বাজারে মা ইলিশ বিক্রি করার অভিযোগে শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মর্জিনা বেগম গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে বাজারে মা ইলিশ বিক্রি হচ্ছে। পরে তিনি মৎস কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এরই ধারাবাহিকতায় শহরের কোর্ট ষ্টেশন এলাকায় মাছ বাজারে অভিযান চালান জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভুইয়া। এ সময় তিনি ৩৭টি মা ইলিশ জব্দ করেন। অভিযান পরিচালনা করার সময় মাছ রেখে ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভুইয়া জানান, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আর তা রক্ষা করা সকলের দায়িত্ব। তাছাড়া মৎস অধিদপ্তর থেকে ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এর পরও একদল অসাধু মাছ বিক্রেতা প্রকাশ্যে মা ইলিশ বিক্রি করছেন। তাই আজ এ পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন