৪ সেপ্টেম্বর ২০২৩


শাহপরাণে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এসএমপি’র শাহপরাণ থানা পুলিশের অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম রায়হান উদ্দিন (৩৫)।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) শাহপরাণ থানার বটেশ্বরস্থ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাকা রাস্তায় পুলিশ অভিযান চালায়।

এসময় লেগুনা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় রায়হান উদ্দিনকে ২৮ প্যাকেটে থাকা সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন