১১ নভেম্বর ২০২৩


সুনামগঞ্জের মানুষের প্রতি শেখ হাসিনার নজর বেশি : পরিকল্পনামন্ত্রী

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর বেশি বলে মন্তব্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউপিধীন কালনী নদীতে ১৩ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালি-জামলাবাজ সেতুর শুভ উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

তিনি বলেন,‘আমরা হাওরের মানুষ।আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি। শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাক। এজন্যই তিনি সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়, বিটাকসহ অসংখ্য মেগাপ্রকল্প দিয়েছেন। তাই হাওরাঞ্চলের উন্নয়নের জন্যই তাকে টিকিয়ে রাখতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।আমি কাজ করি মানুষের মঙ্গলের জন্য । প্রথম যখন বলেছিলাম জামলাবাজ সেতু করব তখন কিছু মানুষ হেসেছিল। আজ তারা কোথায়? আমরা আজ সেতু উদ্বোধন করেছি। এই ব্রীজই নয় আমরা আরও সেতু করব।’

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যতকিছু প্রয়োজন সব করা হবে বলেও জানান তিনি ।

এএস // আতারা

শেয়ার করুন