৩১ অক্টোবর ২০২৩


অবরোধের মাঝেও সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনব্যাপী অবরোধের প্রথম দিনে আজ ( মঙ্গলবার) সিলেটের সড়কগুলোতে যান চলাচল শূন্য। তবে অবরোধের মাঝে ব্যতিক্রমী বাংলাদেশ রেলযোগাযোগ। সকাল থেকে সিলেট হতে শিডিউলমত ছেড়ে গেছে সকল ট্রেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলে।

এছাড়া নিত্যপণ্যবাহী, জরুরী প্রয়োজন ও সেবায় নিয়োজিত গাড়িগুলো সামান্য পরিমাণে চলছে।

সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিলেটের ট্রেন যোগাযাগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন।

তিনি আরও বলেন,বাস বন্ধ থাকায় আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, যাত্রী না থাকায় সিলেটে কোন বাস চলছে না। তছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।

এএস // আতারা

শেয়ার করুন