২৯ সেপ্টেম্বর ২০১৮


কমলগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে বৃদ্ধ নিহত

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে চা ফ্যাক্টরিতে গ্যাসের লাইন বিস্ফোরণ হয়ে শফি আহমদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শফি চা বাগান এলাকার রহমত মিয়ার ছেলে। তিনি বাগানের ফ্যাক্টরির নিজস্ব কর্মচারী ছিলেন।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চম্পারায় চা বাগনের ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফ্যাক্টরিতে চা পাতা শুকানোর জন্য গ্যাসলাইন চালু করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনি দগ্ধ হয়ে গুরুতর আহত হন। অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়ে রাস্তায় তিনি মারা যান।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন