১৬ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে খাদে পরে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করতে কাজ করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয়রাও।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে, তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রিবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদেও মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজন।