২০ সেপ্টেম্বর ২০১৮
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় মানিক মিয়া (৭০) নামো বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিক মিয়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের মানিক সিংহ বাজার এলাকায় সড়ক সংলগ্ন একটি পুকুরে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মানিক মৃগী রোগী ছিলেন বলে জানা গেছে।