৭ নভেম্বর ২০২৩
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে দামোদর দ্বীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রমে দামোদর দ্বীপদান উৎসবে অংশ নেন এলাকার ভক্তবৃন্দ।
দামোদর দ্বীপদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্যাসী বাংলাদেশ ইসকন সহসভাপতি ও সিলেটের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও তৎসঙ্গীয় ইসকন ভক্তগন।
এসময় নগর ও তান্ডব কীর্ত্তণ, ভগবান শ্রীকৃষ্ণের ভাবাদর্শে আলোচনা,কার্তিক ব্রত,গীতাদান,সঙ্গীতানুষ্টান,কৃষ্ণ প্রসাদ বিতরণ ও আরতীর অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে ভক্তদের পদচারণায় কৃষ্ণ আনন্দে মুখরিত ছিল মধ্যনগর ৮২গ্রাম সমন্বিত শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম।