৬ আগস্ট ২০২৩


ভারমুক্ত হলেন শফিক চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিজে এ ঘোষণা  দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন