১৬ সেপ্টেম্বর ২০১৮
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার মাইজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহারা সুলতানা ২০১৮ সালে বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ১৩ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন।অন্যান্য ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন। শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) মোহাম্মদ নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক ফারহানা ফেরদৌসী ও শ্রেষ্ঠ এসএমসি সভাপতি রেহান পারভেজ রিপন।উল্লেখ্য এর আগে তিনি তার নিজ ক্লাস্টারে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল হক এর কন্যা ও সায়েম আহমাদ এর সহধর্মিণী শিক্ষারমহল গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ সাল থেকে অত্র প্রতিষ্টানে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন