১৮ জুলাই ২০২২


বিষপানে সিলেট পলিটেকনিক্যাল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিষপানে সজিব হোসেন (১৯) নামে সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে। সে ফরিদপুর জেলার খাগরবাড়ীয়া এলাকার নুর ইসলামের পুত্র। সে ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের ছাত্র।

রোববার সন্ধ্যার পর দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার হাজী সিকান্দার ছাত্রাবাসের ১২ নং কক্ষে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ওই ছাত্রাবাস তল্লাশি করে ‘কেমিক্যাল পয়জন’ উদ্ধার করেছে। সজিব হোসেন প্রায় দুই মাস আগে ওই ছাত্রাবাসে আসে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা তিনি তাৎক্ষণিক নিশ্চিত করে জানাতে পারেননি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

হাজী সিকান্দার ছাত্রাবাসের ম্যানেজার সোহাগ মিয়া জানান, রোববার সন্ধ্যার পর কয়েকজন ছাত্র এসে তাকে সজিব হোসেনের ঘটনাটি জানালে তিনি ১২ নং কক্ষে গিয়ে দেখেন সে মেজেতে শুয়ে আছে। তখনও তার নিঃশ্বাস ছিল। তাৎক্ষণিক তিনি ছাত্রদের মাধ্যমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন